উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইসলামপুর ব্লক অফিসের তিন সরকারী কর্মীর। ঘটনায় আহত এক। জানাজায় সরকারি কাজ সেরে রামগঞ্জ থেকে ইসলামপুরে ফেরার পথ এই পথ দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যাক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃত ব্যক্তিরা প্রত্যেকেই ব্লক অফিসের কর্মী ছিলেন। মৃত্যু হয় ইসলামপুর ব্লক অফিসের ক্যাশিয়ার আশিষ চন্দের। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হলে গাড়ির চালক স্বপন মূর্মু ও অস্থায়ী কর্মী সঞ্জয় মুন্সিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
জানাজায়, রবিবার সন্ধ্যায় দপ্তরের কাজে সরকারি গাড়িতেই রামগঞ্জ থেকে ইসলামপুরে ফিরচ্ছিলেন ব্লকের ক্যাশিয়ার আশিষ বাবু ও আরও বেশ কয়েকজন সহকর্মী। যাওয়ার পথেই রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে সামনের দিক থেকে আসা একটি লরি ওই গাড়িকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রান হারান আশিষবাবু। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চালাকালীন বাকি দুজনের মৃত্যু হয় ইসলামপুর হাসপাতালে। এই পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পড়ে ইসলামপুর থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
পথ দুর্ঘটনায় এই ভাবে সহকর্মীদের মৃত্যুতে মর্মাহত অফিসের কর্মীরা। এদিন অফিস কর্মীরা জানান, তাদের সহকর্মীদের হাড়িয়ে তারা অত্যন্ত দুঃখী। মৃত সহকর্মীদের মৃত্যুতে এদিন সমস্ত অফিসের কর্মীরা শোকে মর্মাহত।